সার্ভিসিং২৪ ক্লায়েন্ট’ অ্যাপ: এএমসি সেবায় নতুন মাত্রা
Daily Inqilab
Coverage of the ‘Servicing24 Client’ app and its role in Annual Maintenance Contract (AMC) services. The app is presented as a way to manage service requests, track support activity and monitor AMC status for servers, storage and networking equipment.

প্রযুক্তিনির্ভর এই যুগে শুধু হার্ডওয়্যার ক্রয় করলেই দায়িত্ব শেষ হয় না, বরং ডিভাইসের নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলো বেছে নেয় অ্যানুয়াল মেইনটেন্যান্স কনট্রাক্ট (এএমসি)।
সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিংসহ বিভিন্ন আইটি ডিভাইসের নিরাপত্তা ও কার্যক্ষমতা বজায় রাখতে এখন প্রতিষ্ঠানগুলো আরও বেশি নির্ভর করছে এএমসি সেবার ওপর।
এই সেবাকে আরও সহজ ও কার্যকর করেছে ‘সার্ভিসিং২৪ ক্লায়েন্ট’ অ্যাপ। ওয়েব ও মোবাইলভিত্তিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন সার্বক্ষণিক সাপোর্ট, রিয়েল-টাইম ট্র্যাকিং ও টিকিট ম্যানেজমেন্ট সুবিধা।
ওএমসি সেবার সীমাবদ্ধতা
অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) কোম্পানিগুলোর এএমসি সেবা সাধারণত ব্যয়বহুল এবং নানা শর্তাধীন হয়ে থাকে।
পুরোনো মডেলের ডিভাইসের স্পেয়ার পার্টস পাওয়া কঠিন হয়, যার ফলে সিস্টেম ডাউনটাইম বেড়ে যায়। তাছাড়া, একই ডেটা সেন্টারে বিভিন্ন ব্র্যান্ডের হার্ডওয়্যার থাকলে ওইএম শুধু তাদের নিজস্ব ব্র্যান্ড নিয়েই কাজ করে, ফলে তৈরি হয় সমন্বয়জনিত সমস্যা।
থার্ড-পার্টি সমাধান
এসব সীমাবদ্ধতা দূর করতে থার্ড-পার্টি এএমসি সেবা বেছে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। সার্ভিসিং২৪ এর কাস্টমাইজড ও ব্যয় সাশ্রয়ী এএমসি সেবা শুধু হার্ডওয়্যার মেইনটেন্যান্স নয়, বরং গ্রাহকের হাতে পুরো সিস্টেম ব্যবস্থাপনার স্মার্ট কন্ট্রোল তুলে দিচ্ছে।
‘সার্ভিসিং২৪ ক্লায়েন্ট’ অ্যাপের সুবিধা
রিয়েল টাইম সার্ভিস ট্র্যাকিং ও রিপোর্ট মনিটরিং
স্পেয়ার পার্টস রিকোয়েস্ট ও টিকিট ম্যানেজমেন্ট
বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের জন্য একীভূত এএমসি সাপোর্ট
ইওএল/ইওএসএল প্রোডাক্টে বিশেষায়িত সাপোর্ট
দ্রুত অন-সাইট সার্ভিস (এসএলও অনুযায়ী)
পার্ট রিপ্লেসমেন্ট, ট্রাবলশুটিং ও ফার্মওয়্যার আপডেট
২৪/৭ হেল্পডেস্ক ও টেলি-সাপোর্ট
দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সেবা প্রদান
ব্যয় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব টেক সল্যুশন
নির্বিঘ্ন সেবার প্রতিশ্রুতি
অ্যাপভিত্তিক এই সেবাকে আরও কার্যকর করে তুলতে নিয়মিত আপডেটের ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সার্ভিসিং২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসির ফিরোজ বলেন,
“আমাদের সার্ভিস আরও নির্বিঘ্ন করতে আমরা অ্যাপভিত্তিক পূর্ণাঙ্গ সল্যুশন এনেছি।
এতে গ্রাহকদের বাড়তি কোনো ভোগান্তি পোহাতে হবে না। তাদের মতামত আমাদের পরবর্তী হালনাগাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছি, সবাই এই সল্যুশনের মাধ্যমে উপকৃত হবেন।”
- Annual Maintenance Contract
- Servicing24 Client App
- Enterprise IT Support
- Server, Storage & Networking





